বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশোতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এর মধ্যে আগামীকাল (বুধবার) দেশের সকল দোকানপাট, শপিংমল বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৬ মার্চ) সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন সন্ধ্যায় সারাদেশের সব শপিংমলে দোয়া ও ১০০ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
একইসঙ্গে ১৭ মার্চ সারাদেশে সব শপিংমল ও দোকান-পাট বন্ধ রাখা হবে।
বার্তাবাজার/এসজে