মোদিকে ত্যাগ করলেন তার প্রধান উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহা হঠাৎ করেই ব্যাক্তিগত সমস্যার অযুহাতে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

তাদের খবরে বলা হয়, সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব ১৮ মাস আগে মোদির অফিসে যোগদান করেন। কিন্তু হঠাৎ করে মোদির আস্থাভাজন এই আমলার পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০১৯ সালে পি কে সিনহাকে মোদির কাছাকাছি জায়গা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা পদটি সৃষ্টি করা হয়। তখন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মোদি যতদিন ক্ষমতায় থাকবেন, পি কে সিনহা ততদিন এই পদে থাকবেন।

ভারতের মন্ত্রিসভায় সবচেয়ে বেশিদিন ধরে দায়িত্ব পালন করে আসা সিনহা মোদির কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। চার বছর ধরে তিনি মন্ত্রিসভায় সচিব পদে দায়িত্ব পালন করেন।

১৯৭৭ সালে তিনি ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস (আইএএস) অফিসার হিসেবে কাজ শুরু করেন।

মোদির ক্ষমতার প্রথমে তাকে মন্ত্রিপরিষদর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে প্রধানমন্ত্রী দফতরে কর্মকর্তা হিসেবে বিশেষ সুযোগ দেওয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর