সিলেটের বিয়ানীবাজারে নাজমিন আক্তার নামে এক স্কুল পড়ুয়া তরুণীকে হত্যার দায়ে ঘাতক নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে উপজেলার আঙ্গারজুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় গ্রেফতারের বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
নিহত তরুনী নাজমিন আক্তার বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে বালিঙ্গা গ্রামের সামসুল হক চৌধুরীর (কমতউ) পালিত কন্যা।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘাতক নাজিমকে গৃহস্থলির কাজ করতে দিয়ে স্ত্রীকে নিয়ে সামসুল চৌধুরী নিজেদের নতুন বাড়ি দেখতে যান। বাড়ি একা পেয়ে নাজিম ঘরে ভেতর টিভি দেখতে থাকা নাজমিনের ঘাড়ে একাধিক কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, মৃত আব্দুল খালিকের পুত্র নাজিম উদ্দিন দুই বছর পূর্বে নাজমিনকে উত্ত্যক্ত করতো। এ বিষয়টি পারিবারিকভাবে নিষ্পতি হয়েছিলো।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, হত্যার পর থেকেই আমরা ঘাতক নাজিমকে গ্রেফতারের চেষ্টা চালায়। অনেক চেষ্টার পরে রাতে তাগে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
ফাহিম আহমদ/বার্তাবাজার/হৃ.আর