যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের গদখালীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালি কালীবাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত আসাদুর রহমান (৩৭) যশোরের শার্শার গোগা ইউনিয়নের গোগা পূর্বপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে যশোর থেকে বাগআঁচড়ায় ফেরার পথে গদখালি কালীবাড়ি এলাকায় পৌঁছালে যশোরগামী অজ্ঞাত একটি ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আসাদুর নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘাতক ট্রাক আটকের বিষয়ে জানতে চাইলে বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে আমরা তৎক্ষনিক ঝিকরগাছা ও যশোর চাঁচড়া মোড় বন্ধ করে অভিযান চালিয়েও অজ্ঞাত ট্রাকের সন্ধান মেলেনি। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পুলিশি অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর