লক্ষ্মীপুর-২ আসনে আ.লীগের মনোনয়ন পাওয়ায় নুরউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুর-২ রায়পুর ও সদর আংশিক জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে আওয়ামী লীগ মনোনিত দলীয় সভানেত্রীর চিঠি নিয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুরে পৌঁছেন নুরউদ্দিন নয়ন।

চাঁদপুর হয়ে লক্ষ্মীপুরে আসার পথিমধ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলা সাংবাদিকবৃন্দ। একই সাথে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল অংঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

পরে রায়পুর সংসদীয় এলাকায় পথসভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সেখান থেকে দালাবাজার এসে পুনরায় পথসভায় বক্তব্য রাখেন। আগামী ১১ এপ্রিল সুষ্ঠু ভোটের মাধ্যমে নৌকাকে জিতিয়ে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিগত দিনে অবেহলিত এলাকা উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত ধারা অনুযায়ী কেউ এমপি নির্বাচিত হলে মানুষ এমপির কাছে যায়, আর আমি এমপি নির্বাচিত হলে মানুষের কাছে যাবো। সংসদীয় এলাকায় প্রতিটি ইউনিয়নে নিদিষ্ট সময়ে নিদিষ্ট স্থানে জনগণের সাথে কথা বলবো, তাদের দুঃখ-সুখের সাথে শরিক হবো। দুদিনের কাজ একদিনে করবো। অবহেলায় পড়ে থাকা অবকাঠামো উন্নয়ন বাকী আড়াই বছরে সম্পন্ন করা চেষ্টা করবো।

প্রসঙ্গত, স্বতন্ত্র থেকে নির্বাচিত পাপুল গত ২৮ জানুয়ারি অর্থ ও মানব পাচার মামলায় সাজা হওয়ায় আসনটি ২২ ফেব্রুয়ারি শুন্য ঘোষিত হয়। আগামী ১৮ মার্চ মনোনয়ন দাখিল ও ১৯ মার্চ যাচাই বাছাই শেষে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর