মওদুদের মরদেহ বৃহস্পতিবার দেশে আনা হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিটার মওদুদ আহমেদের মরদেহ আগামী ১৮ মার্চ দেশে আনা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টায় একটি বিমানে ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফন সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর