সড়ক দুর্ঘটনায় ক্রিকেটারের মৃত্যু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মাঞ্জারুল ইসলাম রানার মৃত্যুবার্ষিকীর দিনে আবারও সড়ক দুর্ঘটনায় এক ক্রিকেটার মারা গেলেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের শাহরিয়ার কবির শুভ নামের ওই ক্রিকেটারের বাড়ি রংপুরে।

এই তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ।

তিনি লিখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলের খেলোয়াড় রংপুর জুম্মাপাড়ার শাহরিয়ার কবির শুভ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টায় ইন্তেকাল করেছেন।

অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটার শাহরিয়ার কবির শুভ। (ফাইল ছবি)

 

তিনি আরও লিখেন, বাদ আসর মরহুমের জানাজা জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দাফন হবে মুন্সিপাড়া কবরস্থানে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রিজের কাছে মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় মারা যান জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট আর ২৫টি ওয়ানডে ম্যাচ খেলা মানজারুল ইসলাম রানা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর