রাজনৈতিক জীবনের প্রথমদিকে কোলকাতা শহরের অদুরেই গার্ডেনরিচ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখন তাকে এক মুসলিম ছেলে বাঁচিয়েছিল বলে জানালেন তিনি।
মঙ্গলবার (১৬ মার্চ) বাঁকুড়ার ছাতনায় নির্বাচনী পত্রহসভায় যোগ দিয়ে সেদিনের সেই অজানা ঘটনা সবাইকে জানিয়েছেন মমতা ব্যানার্জি।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আমায় যখন গার্ডেনরিচে গুলি করে মেরে ফেলতে চাওয়া হয়েছিল, তখন একটা ছেলে ছুটে এসেছিলেন। গুলি আমার কপালের লাগার পরিবর্তে তার হাতে লেগেছিল। আমি বেঁচে যাই। সেই ছেলেটার নাম আখতার। বাড়ি গার্ডেনরিচে।’
তিনি আরও, ‘আমার মা তখন বেঁচেছিলেন। বিশ্বাস করুন, আমার মায়ের সঙ্গে মায়ের বিছানায় ছয় মাস ঘুমিয়েছিলেন আখতার। এটাই আমাদের পরিবার।’ সূত্র: হিন্দুস্তান টাইমস
বার্তাবাজার/এসজে