অর্ধযুগে তিতুমীর কলেজের শুদ্ধস্বর, আয়োজনে রঙিন প্রাঙ্গণ

ক্যাম্পাস বন্ধের বর্ষপূর্তি ছিলো আজ। করোনার থাবায় তালমাতাল শিক্ষা ব্যবস্থা। তবুও বন্ধ ছিলো না সরকারি তিতুমীর কলেজের সহ-শিক্ষামূলক সংগঠন শুদ্ধস্বরের কার্যক্রম। ৷ তাদের অর্ধযুগ পূর্তিতে বন্ধ ক্যাম্পাস সাঁজে নতুন রঙে।

প্রতিষ্ঠার অর্ধযুগ পাড় করে সপ্তম বর্ষে পা রাখছে সংগঠনটি। করোনার কারণে তিন দিনের অধিকাংশ আয়োজন অনলাইনে হলেও আজ ক্যাম্পাসে ছিলো তাদের আয়োজন।

সংগঠনটির সদস্যদের পদচারণায় মুখর হয় কলেজ ক্যাম্পাস। স্বাস্থ্যবিধি মেনেই রেলি দিয়ে শুরু হয় কার্যক্রম। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন। আলোচনা সভা, স্বারক প্রদান ও কেক কাটার পর দলীয় সংগীত দিয়ে শেষ হয় আজকের অনুষ্ঠান।

আগামীকাল ভার্চুয়াললি ‘চেতনায় মুজিব’ শীর্ষক আলোচনা দিয়ে শেষ হবে অর্ধযুগ পূর্তি।

অনুষ্ঠানে তিতুমীর কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, শুদ্ধস্বর কবিতা মঞ্চ কলেজের সব কর্মসূচিতে সহায়তা করে। তাদের কার্যক্রম সবার মাঝে সাড়া ফেলেছে। সংগঠনে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানবিক চর্চাও বাড়বে বলে প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা, সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রফেসর নাছিমা আক্তার চৌধুরী, ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক আহমেদ ফেরদাউস খানসহ কলেজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

শুদ্ধস্বরের সাধারণ সম্পাদক প্রান্তিক হোসাইন বলেন, ভালো লাগছে কলেজের সব সংগঠনকে কাছে পেয়ে। আমাদের ইচ্ছে ছিলো কলেজের সব সংগঠনকে নিয়ে এমন আয়োজনের। আজ করতে পেরেছি বলে ভালো লাগছে।

শুদ্ধস্বরের সভাপতি মো. ইসহাক আলী বলেন, আলহামদুলিল্লাহ আজকের আয়োজন সুন্দরভাবে সফল করতে পেরেছি সকলের সহযোগিতায়। এ জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের যারা উপস্থিত ছিলেন সব সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই যেভাবে আজকে মিলিত হয়েছি, সকল অনুষ্ঠানে আমরা এভাবে মিলিত হতে চাই।

মাহমুদা হক মনিরা/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর