হাটখালি ইউনিয়নকে ঢেলে সাজাতে চায় ফিরোজ খান

সুজানগর উপজেলার আসন্ন হাটখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী দানবীর এবং সমাজ সেবক ফিরোজ আহম্মেদ খান।

মুজিব শতবর্ষকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষন বাস্তবায়নে বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত দেশ গড়ার লক্ষ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গৃহহীনদের ঘড় নির্মান, ধর্মীয় প্রতিষ্ঠানে টিউবওয়েল স্থাপন, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। তিনি আসন্ন হাটখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ব্যাপক গনসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন।

চেয়ারম্যান পার্থী ফিরোজ আহম্মেদ খান সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেন। আমি আওয়ামীলীগের ক্ষুদ্র কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও ইউনিয়ন বাসির সেবা করার জন্য নৌকার মনোনয়ন প্রত্যাশী।

দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি এই ইউনিয়নটাকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল আধুনিকায়ন ও সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবো। আমি ফিরোজ খান চেয়ারম্যান হলে হাটখালি ইউনিয়নবাসির প্রত্যকেই হবে চেয়ারম্যান। আমি জনগনের সেবক হিসাবে কাজ করে যেতে চাই। আমি চেয়ারম্যান হইবা না হই কিন্তু আমার নিজের অর্থ দিয়ে হলেও এই ইউনিয়নের সকল জনগনের পাশে সেবায় নিয়োজিত থাকতে চাই।

আমি ফিরোজ আহম্মেদ খান সাংবাদিক ভাইদের মাধ্যমে হাটখালি ইউনিয়ন বাসির নিকট দোয়া ও সহযোগীতা কামনা করি ।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর