মওদুদের মৃত্যুতে ফখরুল ও জিএম কাদেরের শোক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে মির্জা ফখরুলের শোক প্রকাশের বিষইয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দীন দিদার।

একই সাথে ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে গভীর শোক ও সমেবেদনা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশের প্রবীণ এই রাজনীতিবিদ।

গত ২ ফেব্রুয়ারি মওদুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গত ৯ মার্চ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলেও সংকটাপন্নই থাকেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর