আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজার ও পৌরসভায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারের ব্যবসায়ী শ্রিবাস কুন্ডুকে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৯ ধারায় ১০,০০০ টাকা ও একই আইনে আকবার হোসেনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী গোপালপুর বাজারের ওসমান খাঁন ও নবীর কাজীকে ১০,০০০ টাকা করে দু’জনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। ও একই আইনে আলফাডাঙ্গা পৌরসভার ভোজ ফুড পার্কের মালিক আসলাম মোল্যাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বার্তা বাজারকে জানান, নানা অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর