কাজী হায়াতের অবস্থা আশঙ্কাজনক

দেশের চলচ্চিত্রাঙ্গনের কিংবদন্তি কাজী হায়াতের অবস্থা আশঙ্কাজনক। সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৬ মার্চ) তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে করোনায় আক্রান্ত হলেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই দম্পতি। অবস্থার উন্নতি না হয়ে ক্রমশ অবনতি হওয়ায় তাকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার করোনা ইউনিটে চিকিৎসাধীন তিনি।

গত ২ মার্চ করোনার প্রতিরোধী টিকা গ্রহণ করেন কাজী হায়াত। এর সপ্তাহখানিক পর স্ত্রীসহ ভাইরাসটিতে আক্রান্ত হন তিনি। কাজী হায়াতের অবস্থা জটিল হলেও তার স্ত্রী কিছুটা ভালো আছেন।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরি পরিষদের সদস্য অপূর্ব রানা। কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। গত বছর মুক্তি পায় ছবিটি। এটি ছিলো তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর