চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯০ লক্ষ ৩০ হাজার টাকার মূল্যের ৩০,১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) দুজনকে আটকের বিষয়টি জানিয়েছেন র্যাব ৭ এর সহকারী মিডিয়া পরিচালক মো. নুরুল আবছার।
তিনি বলেন, পিকআপে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসছে এমন খবর পেয়ে রাত ১২টায় অভিযানে যায় র্যাব। এ সময় একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক-হেলপার পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে পিকআপের ভেতরে থাকা একটি অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- টেকনাফের কুতুপালং এলাকার বেলালের ছেলে মো. নুরুল আলম (২৬) ও উখিয়ার রাজাপালং ইউপির নুরুল ইসলামের মো. কায়সার উদ্দীন (২০)।
সুমন সাহা/বার্তাবাজার/হৃ.আর