রাজৈরে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের বিদায় উপলক্ষে রাজৈর থানার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজৈর থানার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওসি মো. শেখ সাদিকের সভাপতিত্বে ও শিবচর সার্কেলের সিনিয়র এএসপি আবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদায় পুলিশ সুপার মাহবুব হাসান, উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেম মিয়া, মাদারীপুর-২ আসনের এমপি’র স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, বিশিষ্ট শিল্পপতি শাহীন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লা, ওসি তদন্ত আনোয়ার হোসেন, এসআই আবুল কাওসার, এএসআই কাশেম, কনস্টেবল কাছেদ প্রমূখ।
পুলিশ সুপার মাহবুব হাসান বদলিজনিত কারণে মাদারীপুর জেলা থেকে খুলনা জেলার দায়িত্ব গ্রহন করবে। আগামী ২১ মার্চ তিনি মাদারীপুর ত্যাগ করবেন এবং ২২ মার্চ খুলনা জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/হৃ.আর