টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আলাউদ্দিন (২৬) নামের এক ট্রাক চালক স্বামী। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীরের ভাড়া বাসায় টিনসেট ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলাউদ্দিন উপজেলার সল্লা পূর্বপাড়া গ্রামের শহর আলী ছেলে।
এ ব্যাপারে বাসার মালিক অধ্যক্ষ আনোয়ারুল কবীর বার্তা বাজারকে জানান, সোমবার স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে রাতে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার বিকেলে অন্যান্য ভাড়াটিয়ারা ঘরের জানালা-দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের জানালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে কালিহাতী থানার এসআই রুপম বার্তা বাজারকে জানান, নিহতের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর