মহেশপুর সীমান্তে স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাকারবারী আটক

ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বারসহ আব্দুল মান্নান (৫৪) নামে ১ স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৪টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

মহেশপুর ৫৮ বিজিবি জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোসালপুর বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১১টা ৪৫মিনিটে খোসালপুর বিওপির ৫ সদস্য বিশিষ্ট বিশেষ টহল দল নায়েব সুবেদার লুৎফর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পশ্চিম শ্যামকুড় গ্রামের নলবিলপাড়া ব্রীজের উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে স্বর্ন চোরাকারবারী ৫টি বিদেশী স্বর্ণের বার যার ওজন ৫৮৩.২০ গ্রাম, বাংলাদেশী নগদ ৩৪,২৯৮/- টাকা এবং ১টি মোবাইলসহ আটক করা হয়।

আটককৃত আসামীকে ৫টি স্বর্ণের বার, নগদ টাকা এবং ১টি মোবাইলসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করার কাযর্ক্রম প্রক্রিয়াধীন।

বিএম আজাদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর