আপনাকে থানায় আসতে হবে না, পুলিশ আপনার ঘরে যাবে: ওসি আজিম

দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেছেন, যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে হলে, আগে থানায় যেতে হতো। তবে এখন আপনাদেরকে আর থানায় বা থানার ওসি’র কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার যেকোন সমস্যা সমাধানে বিট পুলিশ আপনার ঘরে পৌঁছে যাবে এবং আপনার এলাকাতেই আপনার সকল সমস্যার সমাধান করবে। কেবল মাত্র খুব জটিল সমস্যায় পড়লে আপনারা থানায় আসবেন।”

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ঘোড়াঘাট থানা পুলিশের ৩নং বিট কতৃক আয়োজিত বিট পুলিশিং সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ওসি বলেন, বিট পুলিশি কার্যক্রমের মাধ্যমে বর্তমান সরকার এবং পুলিশ প্রধান পুলিশি সেবা আপনাদের ঘরের মাঝে পৌঁছিয়ে দেওয়ার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। পুলিশ বাহিনী এখন আর আগেকার মত নেই। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে আমরা বদ্ধ পরিকর। আপনারা শুধু তথ্য দিন এবং আপনাদের সেবা বুঝিয়ে নিন।

উপ-পরিদর্শক মতিয়ার রহমানের সঞ্চালনায় এবং ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বিট ইনচার্জ উপ-পরিদর্শক ফারুকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ইউপি সদস্য আব্দুল মালেক মিয়া প্রমুখ।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর