শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৬ই মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের ৫৫ পদাতিক ডিভিশনের সমন্বয়ে এবং শার্শা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন প্রতিযোগীরা। এরপর সেই অ্যাপস’র সহায়তায় তাদের দৌড় প্রতিযোগিতার সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে পেরে গর্বিত। আয়োজনটা খুবই চমৎকার।

অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, আইসিটি অফিসার আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোঃনয়ন সরদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর