ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ী টু পাড়াগাও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন
বহুল প্রতিক্ষিত স্কয়ার মাস্টারবাড়ি টু পাড়াগাঁও ভায়া কাশর ৩ কিলোমিটার পাকা রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, পরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আব্দুল গনি মাষ্টার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এড. শওকত আলী,যুগ্ন সাধারন সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক মাস্টার, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আঃ রশিদ মাস্টার, হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের দিকগুলো তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি