১৭ মার্চ সারাদেশে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন, বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষয় বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ বুধবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন ও বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর