রংপুর মেডিকেল কলেজ মেডিসিন বিভাগ কর্তৃক বৈজ্ঞানিক সেমিনার
বিভিন্ন রোগ প্রতিরোধে মাইক্রোবায়োম ও মাইক্রোবায়োটার ভূমিকা নিয়ে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের মেডিসিন বিভাগ কর্তৃক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার(১৬মার্চ) দুপুরে মেডিসিন বিভাগের আয়োজনে গ্যালারী-১ এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো: মাহফুজার রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম।
মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে সেমিনারে বক্তব্য রাখেন, কলেজের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাঃ মোস্তফা আলম বনি ও ডাঃ এএসএম সাফিউজ্জামান।
প্যানেল আলোচক ছিলেন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ শাহ মোঃ সারওয়ার জাহান, সহযোগী অধ্যাপক ডাঃ এমএ ওহাব, ডাঃ মোঃ সাফিউল আলম, ডাঃ মোঃ আশরাফুল হক, ডাঃ একেএম শাহেদুজ্জামান এবং গ্যাস্ট্রোইন্টারোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জিম্মা হোসেন।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, মাইক্রোবায়োটা অন্ত্রের পরিবেশকে স্থিতিশীল বজায় রাখতে ভূমিকা রাখে।
অপরদিকে মানবদেহে কিছু উপকারী ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে মাইক্রোবায়োটা। আমাদের দৈনন্দিন দূষিত পরিবেশের বিভিন্ন কেমিক্যালস,ফাস্টফুড সহ ক্ষতিকর খাবার এবং যুক্তিবিহীন বা প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিক খেয়ে অন্ত্রের মাইক্রোবায়োটার ভারসাম্য নষ্ট করছি। এতে করে উপকারী ব্যাকটেরিয়া নষ্টসহ মানবদেহের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং আমরা অসুস্থ্য হচ্ছি। তাই অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে আমাদের প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখাসহ স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা একান্ত প্রয়োজন।বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে মাইক্রোবায়োটা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে,মাইক্রোবায়োটা শুধু অন্ননালীর অসুখ প্রতিরোধে ভূমিকা রাখে না বরং ব্রেন, চর্ম রোগ প্রতিরোধ সহ মানুষের শারিরীক ও মানুষিক গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
রকি আহমেদ/বার্তাবাজার/পি