বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে প্রভাত ফেরী অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রভাত ফেরী।
মঙ্গলবার (১৬ মার্চ) সাভারের বিরুলিয়ার তুরাগ নদীতে এ প্রভাত ফেরী শুরু হয়ে নদী পথে কয়েক কিলোমিটর এলাকা অতিক্রম করে গাবতলীতে গিয়ে শেষ হয়। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) এর উদ্যোগে এ প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।
প্রভাত ফেরীতে এসময় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল, সাধারণ সম্পাদক চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন প্রমুখ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এর আগে বিরুলিয়া এলাকায় সেখানে আগত অতিথিদের জন্য হরেক রকমের পিঠা উৎসব করা হয়। ব্যতিক্রমধর্মী এ প্রভাত ফেরী দেখার জন্য তুরাগ নদীর দুই তীরে অসংখ্য মানুষ ভীড় জমান।
বার্তাবাজার/পি