টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জয়, খালি হাতেই দেশে ফিরছে আইরিশরা

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচ, ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। খালি হাতেই দেশে ফিরে যাচ্ছে আইরিশরা।

আজ একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নামে দুইদল। তৌহিদ হৃদয়ের হাফসেঞ্চুরি, সাইফ হাসান ও শামীম হোসেনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে বাংলাদেশ।

১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। এতে ৩০ রানে জয় পেয়েছে টাইগাররা। আয়ারল্যান্ড সরকারের নতুন কোভিড বিধিনিষেধের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরবে তারা।

আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন লরকান টাকার। এছাড়াও স্টিফেন ডোহানি ২৯, হ্যারি টেক্টর ২২ রান করে ফিরেন। এছাড়া শেন গেটক্যাট ২৬ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে সুমন খান ৪টি, তানভীর ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব ২টি করে ও সাইফ হাসান ১টি উইকেট শিকার করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর