কিশোরগঞ্জ সদর উপজেলার “কেসিডিএস” কমিটি গঠন
বাংলাদেশ সরকার স্বীকৃত ব্যবসায়ীদের সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে প্রতিনিধিত্বকারী সংগঠন “কিশোরগঞ্জ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সোসাইটি (কেসিডিএস)” কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা ও ইউনিয়ন কমিটি ঘোষণা এবং জনসচেতনতা সভা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ বড় বাজারের ক্যাসেল সালাম এর হলরুমে কমিটি ঘোষণা এবং জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কেসিডিএস এর কিশোরগঞ্জ সদর কার্যনির্বাহী কমিটির সভাপতি শফিকুল আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম নৌশাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূরুল আলম, কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান এবং কেসিডিএস এর উপদেষ্টা প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সোসাইটি (কেসিডিএস) সদর উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার অপি মেডিকাল এর প্রোপাইটর মোঃ হারুন অর রশিদ জুয়েলকে সভাপতি ও জাইন মেডিকাল হল এর প্রোপাইটর নূরুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
হুমায়ুন কবির/বার্তাবাজার/পি