৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানো সম্ভব নয়, তাই রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ মার্চ (শুক্রবার) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আগামী ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে আদালতে রিট আবেদনটি দায়ের করেন পরীক্ষার্থী মো.রায়হান সুলতান।
বার্তাবাজার/নব