আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা করতে সর্বাত্মক প্রচেষ্টা: পৌর মেয়র

বান্দরবান লামা পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন একটি পৌরসভা করতে সর্বাত্মক কাজ করছে পৌরসভা।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় লামা পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বাজার পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে এসব কথা বলেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম।

এসময় পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, মরিয়ম বেগম, কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন সহ প্রমূখ।

একই সাথে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেতৃবৃন্দরা বাজার দোকানদারদের বাজারের বিভিন্ন অলিগলির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সকলকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্টান পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর