রাজশাহীতে আবারও প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজশাহীর তানোরে লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার(১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আছড়ে পড়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুরে আলুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী ছুটে যায়। সেখানে গিয়ে তারা ২ জনকে উদ্ধার করেন।

বিমানটিতে ২ জন ছিলেন। এর মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর