বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, আমি আগেও বলেছি এখনও বলছি। যেহেতু আমি ভারতের করোনা টিকার বিরোধিতা করেছি, তা যোক্তিকভাবেই করেছি। এই টিকা আমি নেব না। আজ প্রমাণিত হল এই টিকার কোনো কার্যকারিতা নেই। এই টিকা মরণঘাতী, এই টিকার বিরুদ্ধে সারা দুনিয়া থেকে ধিক্কার দিচ্ছে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ভারত বাংলাদেশে যে করোনার টিকা দিয়েছে তা নিয়ে আন্তর্জাতিক ভাবে সন্দেহের তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলেছিল এই টিকা পরীক্ষামূলকভাবে চালু হবে বাংলাদেশে। যার মানে এই টিকা নেওয়ার পর বাংলাদেশে কতজন মানুষ মারা যাচ্ছে, কত লোক অসুস্থ হচ্ছে এটা আগে দেখবে ভারত। এরপর তারা সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, ভারতের এই টিকা থাইল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক বন্ধ করে দিয়েছে। ওটা তো অক্সফোর্ডের তৈরি ছিল, আর আমাদের যে টিকা দিয়েছে সেটা তো ভারত উৎপাদন করেছে।
বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বেগম সেলিমা রহমান ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিএনপির সকল জাতীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বার্তাবাজার/নব