সোনাইমুড়িতে জোড়া খুনের বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সোনাইমুড়িতে ২০১৬ সালের ১৪ মার্চ মিথ্যা গুজব রটিয়ে হেযবুত তাওহীদের দুই সদস্যকে নৃশংস ভাবে হত্যা ও বাড়ি ঘর লুটপাট ও ধ্বংসের সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন জেলা হেযবুত তাওহীদ কুষ্টিয়া।

মঙ্গলবার(১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া মজমপুর সাদ্দাম বাজার মোড় সংলগ্ন হিযবুত তাওহীদের নিজিস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে হেযবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম অভিযোগ করে বলেন, হত্যাকান্ডের ৫ বছর পেরিয়ে গেলেও অপরাধীদের বাচার হয়নি।হামলার ঘটনার সাথে জড়িত থাকা বহু আসামি স্থানীয় রাজনৈতিক দলগুলোর আশ্রয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিজবুত তাওহীদের কেন্দ্রীয় ও জেলার নেতারা বলেন, হিজবুত তাওহীদের দুই সদস্যকে হত্যা ও হিযবুত তাওহীদের এমাম রে বাড়িতে হামলার সাথে জড়িত সকল হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এবং হিজবুত তাওহীদের নেতাকর্মী ও সদস্যদের নিরাপত্তাসহ হিজবুত তাওহীদের নামে যে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর