তিন হাফসেঞ্চুরিতে তামিমদের উড়িয়ে দিল নাজমুল একাদশ

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল একাদশকে উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্ত একাদশ।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান করে তামিম একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে নাজমুল একাদশ।

হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদের প্রস্তুতির সুযোগ করে দিতে এদিন মাঠ ছাড়েন শান্ত-লিটন-মিরাজরা। শান্ত ৪০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

একই পথে হাঁটেন লিটন-মিরাজ। লিটন ৫৯ ও মিরাজ ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাঝঘরে ফিরেন। অন্যদিকে মুশফিক ৫৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তামিম একাদশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন মুস্তাফিজুর রহমান।

এর আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান করে তামিম ইকবাল একাদশ। তামিম একাদশের হয়ে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মিঠুন। ৪৬ রানে অপরাজিত ছিলেন স্থানীয় ক্রিকেটার বেঞ্জি চুলহান।

এছাড়াও শেখ মেহেদী হাসান ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫, সৌম্য সরকার ২৮ ও নাঈম শেখ ১২ রান করেন। বল হাতে নাজমুল একাদশের হয়ে ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন রুবেল হোসেন। অন্য একটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর