অযত্ন-অবহেলায় বিলীনের পথে পৌরপার্ক, বিনোদন বঞ্চিত শিশুরা

বগুড়ার শেরপুরে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি পার্ক না থাকায় শারীরিক ব্যায়াম ও মানসিক বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। আর এতে উদ্বেগ প্রতাশ করেছেন অভিভাবকরা। পৌর কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর কাছে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভায় একটি আধুনিক শিশুপার্ক নির্মানের দাবি জানিয়েছে অভিভাবকসহ সচেনত ব্যাক্তিরা।

জানা যায়, ১৯৯৯-২০০০ অর্থবছরে পৌরকর্তৃপক্ষ প্রায় দুই বিঘা জমিতে পৌর শহরের উত্তরসাহা পাড়ায় নির্মাণ করেন শেরপুর পৌর শিশুপার্ক। পার্কটিতে শিশুদের খেলনার জন্য দুটি দোলনা, দুটি স্লিপার ও বসার স্থান নির্মাণ করা হলেও বর্তমানে পার্কের ভিতরে একটি শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ ভাষ্কর্য ব্যাতিত নেই কোন স্থাপনা। ভেঙ্গে গেছে সিমানা প্রাচিরও। অযত্ন আর অবহেলায় স্থাপনাগুলো নষ্ট হওয়ায় বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এখনকার শিশুরা। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে অভিভাবকসহ সচেতন ব্যাক্তিরা।

এদিকে অভিভাবকরা জানায়, শিশুদের লেখাপড়ার তীব্র প্রতিযোগিতার ফাঁকে খেলাধুলার মাধ্যমে বিনোদনের জন্য শিশুপার্কটি নির্মাণ করা জরুরী। ঐতিহ্যবাহী এই পৌরসভায় মানসম্মত একটি শিশুপার্ক না থাকায় বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। আসক্ত হচ্ছে মোবাইল গেমস ও ইন্টারনেটের প্রতি। শহরের কোথাও পার্ক বা বিনোদন কেন্দ্র না থাকায় পৌর শিশুপার্কটি নতুন ভাবে নির্মানের প্রত্যাশা করছেন শিশু-কিশোররা।

এ ব্যাপারে জাঈদ হাসান, ঋক কুন্ডুসহ বেশ কয়েকজন শিশু জানান, শেরপুর পৌরপার্কটি নোংরা হয়ে গেছে। কোন খেলনা নেই। এছাড়াও সীমানা প্রাচীর না থাকায় সব সময় শুকুর ও কুকুর প্রবেশ করে পার্কের অবস্থা খারাপ করে রেখেছে। তাই আমরা খেলাধুলা করতে পারছিনা।

এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, খুব দ্রুত পৌর শিশুপার্কটি সৌন্দর্য বর্ধন করে আধুনিকায়ন করা হবে। পৌরপার্কের জায়গা খুব একটা সুবিধা জনক না হওয়ায় শহরের অন্যস্থানে আধুনিক শিশুপার্ক নির্মান করা হবে।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর