রোনালদোর রিয়ালে ফেরা নিয়ে মুখ খুললেন জিদান

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পোর্তোর কাছে হেরে বিদায় নেয় জুভেন্টাস। এরপর গুঞ্জন উঠে জুভেন্টাস ছেড়ে আবারও রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো।

২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। ক্লাবটিকে টানা তিনটিসহ চারটি চ্যাম্পিয়নস লিগ জেতান রোনালদো। ক্লাবটির ইতিহাসে শীর্ষ গোলদাতা রোনালদো।

রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন কোচ জিনেদিন জিদান। এই গুঞ্জন সত্যি হতে পারে বলে উল্লেখ করেন জিদান।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আটালান্টার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর ফেরা নিয়ে জিদানকে প্রশ্ন করা হয়।

জবাবে জিদান বলেন, গুঞ্জনগুলো সত্যি? হ্যাঁ, এমনটি হতেও পারে। আমরা তাকে জানি, সে রিয়াল মাদ্রিদের জন্য কি করেছে তা আমরা জানি। কিন্তু সে এখন জুভেন্টাসের খেলোয়াড়। সে অন্য দলের হয়ে খেলছে। সে ভবিষ্যতে কোথায় যাবে তা আমরা দেখবো।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর