তেজগাঁওয়ে সড়ক আটকিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কোনো প্রকার ঘোষণা না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল থেকে ক্যাপ্রিটেক গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট তৈরি হয়।

এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শীল বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সাথে আলাপ আলোচনা করা হবে।

এ ব্যাপারে শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন কারখানা বন্ধ। কোনো ঘোষণা না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মালিকপক্ষ তাদের গত ফেব্রুয়ারি মাসের বেতন দেয়নি বলে জানান তারা। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে আলোচনা করেও কোনো লাভ হয়নি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর