বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হল করোনার দক্ষিণ আফ্রিকান স্ট্রেইন। আর শুধু তাই নয়, স্ট্রেইনসহ করোনার মোট ১২টি অ্যাকটিভ ধরন শনাক্ত হয়েছে দেশে। করোনার জিনোম সিকোয়েন্সের উন্মুক্ত তথ্যভান্ডার, গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (জিআইএসএআইডি) এই তথ্য প্রকাশ করেছে।
জার্মান প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত দক্ষিণ আফ্রিকার করোনার ধরনটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয়েছে গত ২৪ জানুয়ারি। করোনার এই স্ট্রেইনটি বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ আফ্রিকার ধরনটির প্রভাবে মারাত্মক অসুস্থতা দেখা দেওয়ার প্রমাণ না থাকলেও এই ভাইরাসটি খুব দ্রুত ছড়ায়।
এছাড়াও প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র করোনার টিকা দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন প্রতিরোধে কম কার্যকরি।
বার্তাবাজার/পি