নান্দাইলে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আনিসুর রহমান (৫২) নামে এক এবতেদায়ী মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আনিসুর রসুলপুর গ্রামের আহাম্মদ আলীর পুত্র। সোমবার রাতে স্থানীয় বাজার থেকে ফেরার পথে বাড়ির সামনে এই খুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর কেন্দুয়া উপজেলার একটি এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করতো। সোমবার বিকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে স্থানীয় বাজারে যায়। রাত ৮টার দিকে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বড় ভাই আব্দুর রহিম জানান, কারা খুন করেছে তা এখনো বলা যাচ্ছে না। পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে গেছে।

নান্দাইল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ খুনের সাড়ে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর