জোড়া গোল করে রেকর্ড গড়লেন মেসি, বার্সার দাপুটে জয়

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে সোমবার রাতে হুয়েস্কার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে হুয়েস্কাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সা।

এই ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। লা লিগার চলতি মৌসুমে এটি মেসির ২০তম গোল। একমাত্র খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ১৩তম বার ২০ কিংবা তার বেশি গোল করেছেন মেসি।

এছাড়াও এই ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে জাভি হার্নান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন মেসি। ম্যাচের ১৩মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন তিনি।

এরপর ৩৫ দুর্দান্ত এক গোল করে ব্যবধান বাড়ান অঁতোয়ান গ্রিজমান। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে একটি গোল শোধ করেন হুয়েস্কার রাফায়েল মির।

তবে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়ান অস্কার মিনগুয়েজও। এরপর ৯০ মিনিটে জোড়া গোল পূর্ণ করে বার্সাকে ৪-১ ব্যবধানে জয় উপহার দেন মেসি।

এই জয়ে ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর