মিঠুনের হাফসেঞ্চুরি, রুবেলের ৪ উইকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ সময় ভোর ৪টায় নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে ব্যাট করতে নামে তামিম ইকবাল একাদশ। দুই দলের একাদশে আছেন নিউজিল্যান্ডের পাঁচ স্থানীয় ক্রিকেটার।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান করে তামিম ইকবাল একাদশ। তামিম একাদশের হয়ে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মিঠুন। ৪৬ রানে অপরাজিত ছিলেন স্থানীয় ক্রিকেটার বেঞ্জি চুলহান।

এছাড়াও শেখ মেহেদী হাসান ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫, সৌম্য সরকার ২৮ ও নাঈম শেখ ১২ রান করেন। বল হাতে নাজমুল একাদশের হয়ে ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন রুবেল হোসেন। অন্য একটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর