পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। সোমবার(১৫ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের ৩য় সন্তান।

সাকিবের প্রথম ২ সন্তান মেয়ে হলেও এবার তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন।

সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর