টিকা নেওয়ার ১ মাস পর করোনায় আক্রান্ত নোবিপ্রবি উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম করোনা আক্রান্ত হয়েছেন।

১৬ ই মার্চ (মঙ্গলবার) সকাল ৭টায় নোবিপ্রবি জনসংযোগ দপ্তরে কর্মকর্তা ইফতেখার হোসেন রাজু বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরে অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময়ে, তিনি নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলমের সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ, নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ৯ ফ্রেবুয়ারি ২০২১ তারিখে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা গ্রহণ করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর