চাপা ক্ষোভ: যুবদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

বগুড়ায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন ছুরিকাহতসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (১৫ মার্চ) দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়,সোমবার দুপুরে জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম নেতাকর্মীদের সাথে নিয়ে অফিসে বসে সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনও সেখানে কিছু সময় উপস্থিত ছিলেন। দুপুর ২টার দিকে জাহাঙ্গীর হোসেন দলীয় কার্যালয় থেকে বের হয়ে যান। এর ৫ মিনিট পর যুবদলের জাহাঙ্গীর অনুসারী নেতাকর্মীরা লাঠি শোটা নিয়ে অফিসে ঢুকে আহবায়ক গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আহবায়ক গ্রুপের নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই ছুরির আঘাত প্রাপ্ত হন আহবায়ক গ্রুপের নেতা মেহেদী হাসান বাপ্পী।

এছাড়াও মারপিটে শাহনেওয়াজন সুজন, আহসান হাবিব মমি, আমিনুল, সোহেল, সাদ্দাম, রফিক, শাহীনসহ কসপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান।

পরে আহবায়ক গ্রুপের নেতাকর্মীদেরকে পুলিশ অফিস ত্যাগ করতে বললে তারা চলে যান।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি টাকার বিনিময়ে বিভিন্ন থানা ও পৌর কমিটিতে পদ দেয়ার অভিযোগ ওঠে আহবায়ক কমিটির ২-১ জন নেতার বিরুদ্ধে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। কিছুদিন যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনকেও মারধর করেছে পদ বঞ্চিত যুবদলের নেতাকর্মীরা। এরপর থেকে আহবায়ক খাদেমুল ইসলামের সাথে দূরত্ব তৈরি হয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনের। সেই দূরত্ব থেকেই সোমবার দুপুরে আহবায়ক গ্রুপের ওপর হামলা করা হয়।

সোমবার রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, পুলিশ অফিসের ভিতরে থাকা নেতাকর্মীদের চলে যেতে বলেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর