বিএসএমএমইউর পরবর্তী ভিসি হচ্ছেন অধ্যাপক শারফুদ্দিন!

কে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরবর্তী উপাচার্য? এমন প্রশ্নের আলোচনয়া আসছে প্রতিষ্ঠানটির চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নাম।

ভিসি হওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে ‘সবুজ সংকেত’ পেয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজেই।

এবিষয়ে সোমবার (১৫ মার্চ) বিকেলে ডা. মো. শারফুদ্দিন বলেন, আমি আজকেই খবরটা পেয়েছি। আমার হাতে কাগজ এখনও আসেনি। আগামী ২৩ তারিখে বর্তমান ভিসির দায়িত্ব শেষ হবে। এর আগেই কাগজ আসবে। তবে দাপ্তরিকভাবে আমি এখনও কোনো কাগজপত্র হাতে পাইনি। আগামী ২/১ দিনের মধ্যেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর