টিকা গ্রহণের কারণে কোভিড-১৯ পজিটিভ হবার আশঙ্কা নেই: স্বাস্থ্য অধিদপ্তর

কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের কারণে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হবার কোনো আশংকা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে ব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণের ন্যূনতম দুই সপ্তাহ পর থেকে সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা তৈরি হয়। তাই এই সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে কোভিড-১৯ রোগে আক্রান্ত হবার আশংকা থেকে যায়।

সুতরাং ভ্যাকসিন গ্রহণের পূর্বে এবং পরেও মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। অগ্রাধিকার তালিকাভুক্ত এবং ৪০ (চল্লিশ) বছর ও তদূর্ধ্ব সকলকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে নিবন্ধনপূর্বক নির্ভয়ে টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর আহ্বান জানিয়েছে।

অনলাইন নিবন্ধন লিংক: www.surokkha.gov.bd ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর