রাজবাড়ীতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশ-বিদেশের কোটি পাঠকের প্রিয় “দৈনিক বাংলাদেশ প্রতিদিন”-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও একযুগে পদার্পণ উপলক্ষে রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) বিকাল ৪টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সিনিয়র সাংবাদিক ও রাজবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটি,এম রফিক উদ্দিন, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আবুল ছামাদ মিয়া।

বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস প্রথমেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এ সময় আরও বক্তব্য দেন, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সমীর কান্ত বিশ্বাস, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল মাহামুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজী কেরামত আলী বলেন, মানুষ থাকবে না চিরকাল তবে থেকে যাবে তার ব্যবহার।

তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলেন, আপনারা সমাজের দর্পণ, আপনারা সঠিক তথ্য সমাজের কাজে তুলে ধরবেন এটাই আমার দাবি।

আলোচনা অনুষ্ঠান শেষে কেক কাটার পরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী গান পরিবেশন করেন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর