যখন তখন সমাবেশ করার ক্ষমতা রাখি: ইশরাক

রাজধানীতে মাত্র দুই ঘন্টার নোটিশে যখন তখন সমাবেশ করার ক্ষমতা নিজের আছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ও তরুণ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১৫ মার্চ) নিরপেক্ষ নির্বাচন ও বিগত সিটি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মঙ্গলবারের সমাবেশ স্থগিতের বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে ইশরাক এ কথা বলেন।

ইশরাক বলেন, আমাকেও চিনতে অনেক বাকি রয়েছে আপনাদের। আমি গেরিলা সাদেক হোসেন খোকার সন্তান।

ইশরাক বলেন, প্রথমত গতকাল রাত থেকে বেশি অসুস্থ হয়ে পড়ায় দলের সিদ্ধান্তে আগামীকালের সমাবেশ পেছানো হয়েছে। ঠান্ডা, গলা ব্যথা এবং জ্বরে আক্রান্ত অবস্থায় সমাবেশের সভাপতিত্ব করা অসম্ভবপ্রায়।

দ্বিতীয়ত লোক সমাগম অনেক বেশি হবে এবং কার্যদিবসে রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে জনদুর্ভোগ হবে বিধায় পরবর্তী তারিখ যেকোনো শনিবার দেওয়া হবে। ছোট জায়গায় সীমিত পরিসরে সমাবেশ করার পক্ষপাতী আমরা নই।’

ডিএমপির ও আইজিপির পক্ষ থেকে ১৭-২৬ মার্চ সভা-সমাবেশ না করার অনুরোধের সমালোচনা করে ইশরাক হোসেন আরো বলেন, কিসের ডিএমপি কি বললো সেটার সঙ্গে যারা সমাবেশের সম্পর্ক খুঁজার চেষ্টা করছে তারা অর্বাচীন পাঠার চেয়েও অধম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর