কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত জের ধরে সিদ্দিক (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক চিথলিয়া পাহাড়পুর গ্রামের মৃত ফেরত আলি মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় নিহত ব্যক্তি তার বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে ঐসময় কে বা কাহারা তাকে ধারালো অস্ত্রর দ্বারা আঘাত করে রক্তাক্ত অবস্থায় জমিতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল এই বিরোধের কারণেই তাকে মারতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

এ বিষয়ে মিরপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বার্তা বাজারকে জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

টুটুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর