বিএনপির আরাম আয়েশ ও লুটপাটের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
সোমবার (১৫ মার্চ) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকলীগ আয়োজিত কৃষক হত্যা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন তারা কৃষকের আকুতি কানে নেয়নি। কৃষক সারের নেয্য মূল্যে দাবি করায় তাদেরকে গুলি করে হত্যা করেছিলো বিএনপি নেতারা।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেই দেশকে কোথায় পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেইদিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে তাই আমি বলবো, বঙ্গবন্ধু আপনি দেখে যান আজ বাংলার মানুষ পেটভরে ভাত খায়, বাংলাদেশে বিশ্বাসীর কাছে প্রসংশা পায়।
বার্তাবাজার/এসজে