পিরোজপুরের মঠবাড়িয়া-ভান্ডারিয়া সড়কে দূর্ঘটনায় আবু জাফর তালুকদার নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (১৫ মার্চ) দুপুরে ভান্ডারিয়া উপজেলার মঠবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের ইকড়ি বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু জাফর তালুকদার (৪৫) জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুপুরে মঠবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের ইকড়ি বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় মাছ বহনকারী একটি পিকাপ ভ্যান একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণহারায় মোটর সাইকেল চালক আবু জাফর তালুকদার।
তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
বার্তাবাজার/হৃ.আর