স্কুল-কলেজ খোলা নিয়ে অনিশ্চয়তা

প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ৩০ মার্চ দেশের সকল স্কুল-কলেজ খোলে দেওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে থাকলে এ বিষয়ে পূনরায় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাদুর্ভাব বেড়ে গেলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। এটাকে (শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত) রিভিউ করতে পারে। সংক্রমণ যদি বেড়ে যায়, তাহলে নিশ্চয় তারা হয়তো এটাকে রিভিউ করবেন। আর যদি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে হয়ত তারা তাদের মত করে সিদ্ধান্ত নেবেন।

গত কয়েক দিনে সংক্রমণ ও মৃত্যু যে হারে বাড়ছে তাতে ‘আতঙ্কিত না হলেও উদ্বিগ্ন’ জানিয়ে জাহিদ মালেক বলেন, সারাদেশে বিভিন্ন হাসপাতালে তিনি এ বিষয়ে কথাও বলেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর