বরগুনায় মাদকসহ স্বামী-স্ত্রী আটক

বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার সোনালী পাড়ায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রিপন ও তার স্ত্রী পারভীনের গতিবেগ সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করেন পুলিশ। তাদের দেহ তল্লাশি করে ৩১পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বার্তা বাজারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আমরা অভিযান চালাই। অভিযানে রিপন ও তার স্ত্রী পারভীন এর কাছ থেকে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর